মনের অবস্থার প্রভাব: চিন্তা, দুশ্চিন্তা ও পারফরম্যান্স
শান্ত মন যৌনস্বাস্থ্যের বড় সহায়ক
শান্ত মন যৌনস্বাস্থ্যের বড় সহায়ক
যৌন পারফরম্যান্সের সমস্যা শুনলেই অনেকের মনে হয়, এটি শুধু শরীরের বিষয়। কিন্তু মন ও শরীর আলাদা করে কাজ করে না। দীর্ঘদিনের স্ট্রেস, অ্যানজাইটি, ডিপ্রেশন, কাজের চাপ, সম্পর্কের অশান্তি বা নিজের শরীর নিয়ে অস্বস্তি—সবই ED বা PE বাড়াতে পারে।
পারফরম্যান্স অ্যানজাইটি কী
পারফরম্যান্স অ্যানজাইটি হলো সম্পর্কের আগেই মনে ভয় ঢুকে যাওয়া। যেমন—“আমি পারব তো?”, “আবার আগের মতো হবে না তো?”, “সঙ্গী কী ভাববে?”। এই ভয় শরীরকে রিল্যাক্স হতে দেয় না। ফলে স্বাভাবিক যৌন প্রতিক্রিয়ায় বাধা পড়ে।
ভয়ের চক্র কীভাবে তৈরি হয়
· একবার সমস্যা হলো
· মনে ভয় ঢুকল
· পরেরবার আরও বেশি টেনশন হলো
· টেনশনের কারণে পারফরম্যান্স আরও খারাপ হলো
· আত্মবিশ্বাস কমে গিয়ে সমস্যা স্থায়ী হতে শুরু করল
এই চক্র ভাঙতে হলে প্রথমেই বুঝতে হবে - এটা দোষের বিষয় নয়। অনেক সময় চিকিৎসা, কাউন্সেলিং এবং সঙ্গীর সহযোগিতা একসঙ্গে দরকার হয়।
এই ওয়েবসাইটের তথ্য শুধুমাত্র সচেতনতা ও শিক্ষামূলক উদ্দেশ্যে। এটি কোনো চিকিৎসা পরামর্শ, রোগ নির্ণয় বা প্রেসক্রিপশনের বিকল্প নয়। ব্যক্তিগত সমস্যার জন্য নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন।